×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু নিধনে দ্বিতীয় দফা চিরুনী অভিযান শুরু হচ্ছে রোববার : আতিকুল ইসলাম

ডেঙ্গু নিধনে আগামী রোববার ১৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফা চিরুনী অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে হুমাযুন রোড সংলগ্ন খেলার মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন। এসময় ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য মো: সাদেক খান, ৩২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান সহ ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ডিএনসিসি ডেঙ্গু নিধনে গত ২৫আগস্ট থেকে চিরুনী অভিযান শুরু করে। ১২ দিনের সেই অভিযানে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট এক লাখ ২১ হাজার ৫৬০ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এক হাজার ৯৫৭ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়।
এছাড়া ডিএনসিসি’র চলমান অভিযানে ৬৭ হাজার ৩০৬ বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী স্থান-জমে থাকা পানি পাওয়ায় স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
তিনি বলেন, দেশের যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে খেলা ধুলা ও মাঠের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি কাজ করে যাচ্ছি। এসময় মেয়র সকলের সহযোগিতা চান।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বেদখল হওয়া সব মাঠ পুনরায় খেলার যোগ্য করে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ক করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে এ ধরনের ২৪টি মাঠ উন্মুক্ত করা হবে। যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। সবাইকে ঘর থেকে বেরিয়ে মাঠে আসতে হবে। বেদখল জায়গা উদ্ধার করে জনগণকে ফিরিয়ে দেবো।
এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, এখানে আধুনিক মাঠ করে দেয়া হবে। খেলার মাঠের পাশাপাশি জিমনেসিয়াম ও আধুনিক শৌচাগার স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat