×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সব উপজেলায় মশকনিধন সরঞ্জাম বিতরণ

জেলার সকল উপজেলায় আজ মশকনিধন সরঞ্জামাদি বিতরণ করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। পাশাপাশি, প্রত্যেক উপজেলার দু’জন করে কর্মচারীকে মেশিন চালানো এবং ওষুধ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মশকনিধন সরঞ্জামাদি ও ওষুধ বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লোকালয় থেকে মশা নিধনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এস আলম গ্রুপের সৌজন্যে কোরিয়া থেকে আমদানিকৃত ৪০টি ফগার মেশিন, ৮০টি স্প্রে মেশিন, চায়না থেকে আমদানি করা রি-এজেন্ট এবং মশক নিধন ওষুধ আ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat