×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-২০
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলাবাগান ক্রীড়াচক্রে চলছে র‌্যাবের অভিযান

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের অভিযান শুরু হয়েছে। ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান শুরু হয়। এদিকে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে নিয়ে গেছে র‌্যাব।র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুলাজমের নেতৃত্বে এ অভিযান চলছে।

র‌্যাব কর্মকর্তা আশিক বলেন, আমরা কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যানকে ক্লাবে পেয়েছি। এখান থেকে তাকে র‌্যাব-২ সদর দপ্তরে নিয়ে গিয়েছিলাম। এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্লাব সভাপতিকে সঙ্গে নিয়ে অভিযান হবে।অভিযানের বিষয়ে তিনি আরো বলেন, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ক্যাসিনো রয়েছে। অবৈধ কিছু জিনিসপত্র রয়েছে। তাই অভিযান চালানো হচ্ছে।

এর আগে রাজধানীর নিকেতনে যুবলীগের নেতা জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। এছাড়া নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক ও ১শ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। আর শামীমকে তার সাত দেহরক্ষীসহ আটক করা হয়।

গত বুধবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালানো হয়। ওই ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করা হয়। নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, মদ, বিয়ার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat