×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৩
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের কার্যক্রমের উপর আদালতের নিষেধাজ্ঞা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
একই সঙ্গে আগামি সাত দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে কারন দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার সিনিয়র ৪র্থ সহকারী জেলা জজ নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।
আদালতের পেশকার কল্যাণ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র দলের নতুন কমিটির কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা সাত দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করেন আদালত।
এর আগে ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চতুর্থ সহকারী সিনিয়ার জজ আদালত।এদিন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান কাউন্সিলের অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এছাড়াও ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে বিএনপি’র মহাসচিবসহ দলের ১০ জন নেতাকে জবাব দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat