×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৬
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী কাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্র আজ বাসসকে জানায়, ‘আগামীকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে ৪টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। সূত্র আরো জানায়, শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।’
সূত্র জানায়, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট অবসানে তাঁর ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।
এছাড়া প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat