×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার

 দেশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরীতে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদর দফতরের এআইজি, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) মহিউল ইসলাম তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বলে ডিএমপি’র নিউজ পোর্টালে জানানো হয়।
র্পোটালে বলা হয়, এনসিবি ঢাকা-এনসিবি দুবাই বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর বুধবার নিশ্চিত হয় যে, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসানই গ্রেফতারকৃত ব্যক্তি। ইন্টারপোলে তার নামে রেড অ্যালার্ট জারি ছিল।
উল্লেখ্য,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত এক দশকের শীর্ষ ২৩ সন্ত্রাসীর একজন হলো জিসান। তাকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ বেশ কিছু এলাকায় তার একচ্ছত্র আধিপত্য ছিল। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করার অভিযোগ রয়েছে। ইন্টারপোল তার নামে রেড অ্যালার্ট জারি করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat