×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-০৬
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে ৬ কোটি ৪০ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান

 দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জেলা সমাজসেবা বিভাগ ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪০৫ টাকা প্রদান করা হয়েছে।
স্থানীয় সমাজসেবা বিভাগ সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট শহর সমাজসেবাসহ জেলার পাঁচ উপজেলাতেই ওই ঋণ কার্যক্রম চালু রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ১৪ হাজার ৪শ ৪৯টি স্কীমের আওতায় প্রদানকৃত ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মধ্যে রয়েছে রুরাল সোশ্যাল সার্ভিস (আরএসএস) খাতে ৬ হাজার ৭৭১ জনের মাঝে বিতরণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৭০ টাক। রুরাল মেটারনাল সেন্টার (আরএমসি) খাতে ৩ হাজার ৭৫ জন মহিলাকে দেয়া হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৮শ টাক।
এসিড দগ্ধ খাতে ৯শ ৪৪ জনকে দেওয়া হয়েছে ৯০ লাখ ২১ হাজার ৫৩৫ টাকা। আবাসন খাতে ৯শ ২৮ জনকে প্রদান করা হয়েছে ৫৮ লাখ ২৮ হাজার টাকা, ২ হাজার ৩শ ১৯ জনকে সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে ২ কোটি ৪৯ লাখ টাকা এবং শহর সমাজসেবা কার্যালয়ের ঘুর্নায়মান তহবিলের আওতায় ৪শ ১২ জনকে ৪০ লাখ টাকা প্রদান করা হয়েছে।
শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে বর্তমান সরকারের গৃহীত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat