×
ব্রেকিং নিউজ :
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে, ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে।ডাক বিভাগ কেবল চিঠিপত্র আদান প্রদান বা লেন দেনে সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে তিনি বলেন, ডাকঘর ব্যাংকিং সেবা দেয়, বীমা সেবা দেয়, মানুষের পণ্য বহন করে।
মন্ত্রী আজ বুধবার ঢাকায় ডাক অধিদপ্তরের সদর দপ্তরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্স সার্ভিস নগদ’র নতুন লোগো উন্মোচন করা হয়।ডাক অধিদপ্তর সেবামুলক প্রতিষ্ঠান উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এই অধিদপ্তর রানারের প্রতীক বহন করে চলেছে, এই প্রতীক একটি জীবন ধারা। এ জীবন ধারাকে চলমান রাখা আমাদের কর্তব্য।’মন্ত্রী বলেন, ডাকসেবা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্য ডাকঘরকে যুগোপযোগি করার কাজ শুরু হয়েছে। দেশব্যাপী ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ও বিশাল জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশ পোস্ট অফিসকে দৃষ্টান্তকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।ডাক ও টেলিযোগাযো বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat