×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : জেনারেল আজিজ

 সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যেকোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।তিনি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে ৬ষ্ঠ সাঁজোয়া কোর পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী প্রতিষ্ঠিত। শান্তি মিশনে আমাদের সদস্যরা সফলতার সাথে দায়িত্ব পালন করে সারাবিশ্বে সুনাম অর্জন করেছে।’
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনী সাঁজোয়া কোরের সদস্যরা ‘প্রাণ দেব, মান নয়’ মূলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যরা দেশের অভ্যন্তরীণ যেকোন দুর্যোগময় মূহুর্তে ও জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে অংশগ্রহন করেছে।জেনারেল আজিজ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে এই কোরের সদস্যদের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও যুগোপযুগি ও আধুনিক হয়ে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।এর আগে তিনি ৬ষ্ঠ সাঁজোয়া কোর পূর্নমিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ আর্মার্ড কোর এর অবসরপ্রাপ্ত ও চাকুরীরত কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে প্রেসব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখক রোহিঙ্গা এসেছে মিয়ানমার থেকে। তাদের সীমিত জায়গার মাঝে রাখা হয়েছে। তারা অবৈধভাবে বিদেশেসহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই ৭টি ক্যাম্প সুরক্ষা, তাদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য সেনাবিাহিনী কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেয়া হবে। নিরাপত্তা দেয়াসহ তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat