×
ব্রেকিং নিউজ :
শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৬
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যম কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম কর্মীদের সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
সকল কাজে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করে মুরাদ হাসান বলেন, অনিয়মিত বেতন ও ছাঁটাইসহ সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করবো। আপনারা আমাকে সহযোগীতা করবেন।
তথ্যপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালনের জন্য, আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই। এই দায়িত্ব বা কাজ পালনে সংবাদকর্মীদেরও আমি সকল ধরনের সহযোগিতা চাই।এসময় বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তথ্য প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণে সহযোগীতা চান।বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানদের মধ্যে এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ. ই. মামুন, ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, বৈশাখী টিভির সিনিয়ার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat