×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-১৮
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে ভর্তি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন

তিনদিন ধরে হাসপাতালে ভর্তি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার গভীর রাত থেকে তিনি নাকি লিভারের সমস্যা নিয়ে ভর্তি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।এনডিটিভির খবরে বলা হয়, আইসিইউতে ভর্তি না করা হলেও তার চিকিৎসা চলছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। যদিও খবর, ৭৭ বছরের এই অভিনেতা নাকি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন।ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে আলাদা কেবিনে রাখা হয়েছে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। পরিবারের লোকজন ছাড়া আর কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।এদিকে হাসপাতাল থেকেই বৃহস্পতিবার স্ত্রী জয়ার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেই ছবি থেকে আবার নিজে ক্রপ করে কেটে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বেটার হাফ!’কুলি ছবির অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন বিগ বি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat