×
ব্রেকিং নিউজ :
বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়

এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা “নগদ”-কে “পরিচয়” অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা তিনি উদ্বোধন করেন।
আজ সচিবালয়ে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করেন।আগে যেকোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয় পত্র শনাক্ত করতে ৫ দিন সময় লাগতো। “পরিচয়” এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র ১ মিনিট।এছাড়াও সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের “আইএসবিএন ও বারকোড “ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ , টেলিটকের টেলি পে সেবা, এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার , সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat