×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১১-১৫
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলায় ২ জন নিহত, কিশোর আটক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি উচ্চ বিদ্যালয়ে এক কিশোরের বেপরোয়া বন্দুক হামলায় দুই শিক্ষার্থী নিহত ও আরো তিনজন আহত হয়েছে। পরে ওই কিশোর আত্মহত্যার চেষ্টা করে। খবর এএফপি’র।পুলিশ জানায়, বন্দুকধারীকে ‘আশংকাজনক’ অবস্থায় আটক করা হয়েছে। এদিকে নিরাপত্তা কর্মীরা খুব দ্রুত সান্তা ক্লারিটার সৌগুস উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায়। যুক্তরাষ্ট্রে শ্রেণীকক্ষে ধারাবাহিক বন্দুক হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। বিগত দুই দশকের বেশি সময়ে এ ধরনের হামলায় প্রায় ৩শ’ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।কংগ্রেসে স্থবির হয়ে থাকা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে ওয়াশিংটনে আইনপ্রণেতারা আলোচনা করার সময় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটানো হলো।এ ঘটনায় শিক্ষার্থীরা ভীত হয়ে পড়ে এবং শ্রেণীকক্ষের মধ্যে নিজেদের আড়াল করার চেষ্টা করে। এছাড়া অনেক শিক্ষার্থী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অজ্ঞাতনামা এক এশীয় বালক .৪৫ আধাস্বয়ংক্রিয় পিস্তল দিয়ে এ হামলা চালায়।ঘটনাস্থলের ভিডিও ফুটেজে ওই কিশোরকে তার ব্যাকপ্যাক থেকে একটি পিস্তল বের করে বেপরোয়া গুলিবর্ষণ করতে দেখা যাচ্ছে।এতে ১৬ বছর বয়সী এক বালিকা ও ১৪ বছর বয়সী এক বালক নিহত হয় এবং এক বালক ও দুই বালিকা আহত হয়। আহতদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পরপরই এ হামলা চালানো হয়। এ হামলা চালানো বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার ৩শ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat