×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেঁয়াজের সরবরাহ থাকলেও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অনেক প্রতিকুল অবস্থার মধ্যে সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পেঁয়াজের সরবরাহ থাকলেও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে।
আজ বোচাগঞ্জের সেতাবগঞ্জস্থ আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। পেঁয়াজের দাম কেনো বাড়লো তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সরকার।প্রতিমন্ত্রী বলেন, তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামী লীগের মূল নেতৃত্ব দেবে। তিনি সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat