×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্মলকে সভাপতি ও বাবুকে সা. সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।আজ শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১১ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।স্বেচ্ছাসেবক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনকি সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।এছাড়াও ইসহাক মিয়াকে সভাপতি ও আনিসুর রহমান নাইমকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর এবং কামরুল হাসান রিপনকে সভাপতি ও তারেক সাঈদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।এর আগে গত ১১ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও ১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালের ১১ জুলাই। সম্মেলনে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পংকজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat