×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-০৫
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সরকার সহযোগিতা দিবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার খেলাধুলাসহ জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সব রকম সহযোগিতা দিতে বদ্ধপরিকর।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল পর্যায়ের কাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আজ বৃহস্পতিবার সাভারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশন (বিবিএফ) এর উদ্যোগে আয়োজিত ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট -২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্পিকার এ সময় খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।শিরীন শারমিন বলেন, প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার নিয়ে বাঁচবে। প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, কেননা তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। প্রতিবন্ধকতাকে জয় করে তাদেরকে এগিয়ে নিতে যথোপযুক্ত পুনর্বাসন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।প্রতিযোগিতাপূর্ণ এমন একটি টুর্ণামেন্ট আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিবন্ধীদের এই খেলা, এই অদম্য গতিতে এগিয়ে যাওয়া অন্যদের জন্য অনন্ত উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। সব ধরনের প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধীরা বাঁধাবিপত্তিকে জয় করে স্বাভাবিক কাজকর্মসহ বিভিন্ন খেলাধুলায় অনন্য ভূমিকা রাখছে, যা দেশের সর্বস্তরের জনগণের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য।স্পিকার বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে এক জায়গায় বসেই উপার্জনের ব্যবস্থা করা সম্ভব। তাই, প্রতিবন্ধীদের চলার পথে আগত বাঁধাসমূহ দূর করে অবকাঠামোগত উন্নয়নসহ উন্নয়নের সব ক্ষেত্রে তাদের স্পম্পৃক্ত করতে এবং তাদের জন্য যাবতীয় সুবিধাদি আরো উন্মুক্ত করতে সবাইকে সচেতন থাকতে হবে।‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট- ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে ‘সিআরপি-অপরাজেয় অনন্যা’ ও ‘সিআরপি-অপরাজিতা’ নামক দুইটি দল অংশগ্রহণ করে। খেলায় ৬ স্কোরের ব্যবধানে ‘সিআরপি-অপরাজিতা’ বিজয় লাভ করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন মি. পিয়েরে ডর্স। অনুষ্ঠানে সিআরপি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় সিআরপি’র প্রতিষ্ঠাতা গ্রেগরী টেইলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat