×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১১
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : তথ্য সচিব

তথ্যসচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক বলেছেন, শারীরিক উদ্যমের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনেও ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। সুস্থ জাতি গঠনে তাই ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে তারকাদের অংশগ্রহণে ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক পৃষ্ঠপোষকতা ও উৎসাহে আমরা এবছর দক্ষিণ এশীয় ক্রীড়ানুষ্ঠান সাফ গেমসে ১৯ টি স্বর্ণপদক পেয়ে অনন্য রেকর্ড গড়েছি। এই জয়যাত্রা অব্যাহত রাখতে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ানুরাগীদেরও এগিয়ে আসতে হবে।
সচিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিকে অভিনন্দন জানান। এসময় সদ্যপ্রয়াত ১০বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। শান্তির প্রতীক কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।
এসময় বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক সমিতির সভাপতি অভিনয় শিল্পী রোজিনা, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল, আমিন খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
চিত্রতারকা জয় চৌধুরী, কায়েস আরজু, মারুফ আকিব, জেসমিন আক্তার, জাকির হোসেন প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat