×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১৩
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালত খালেদা জিয়ার জামিনের প্রয়োজন মনে করেননি : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আইনজীবীদের বক্তব্য শুনে ও ডাক্তারী রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেয়ার প্রয়োজন মনে করেননি।তিনি বলেন, ‘আদালত দেখেছে যে, বেগম খালেদা জিয়া তেমন কোন গুরুতর অসুস্থ্য নন। এই কারণে তাকে জামিন দেয়নি। এটা আদালতের এখতিয়ার।’
মন্ত্রী আজ আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।আনিসুল হক বলেন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির দোসররা এই দেশকে ব্যর্থ ও ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গতিশীল ও দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছেন।জামায়াতের নবনির্বাচিত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশে ভয়ংকর পরিস্থিতির আশংকা করছেন, এ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘উনি চাচ্ছেন বাংলাদেশে একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্ত ওই পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণের বিএনপি ও জামায়াতের দুঃশাসনের কথা মনে আছে। জনগণ ওই জায়গায় ফিরে যেতে চান না।আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়া হোসেন নয়ন এ সময় উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সলুই খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat