×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-১৭
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইভ জি চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন : মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেয়ার মত করে গড়ে তুলতে হবে।তিনি বলেন, তা না হলে আমরা পিছিয়ে যাব। কারণ দেশের এমন কোন উন্নয়ন নেই যেখানে প্রকৌশলীদের হাতের ছোঁয়া নেই।
জব্বার আরো বলেন, সব ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে।আমাদের দেশের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।মোস্তফা জব্বার আজ রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ডিজিটাল আইইবি’ কর্মসূচীর উদ্ধোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মোস্তফা জব্বার বলেন, ফাইভ জি চালু করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ফাইভ জি’র জন্য চমৎকার গাইড লাইন তৈরি করা হবে।তিনি আরো বলেন, ডিজিটাল মহাসড়কে অবস্থানের জন্য আগামী বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাবে। আর সামনের দিনে নতুন পরিস্থিতিতে ডিজিটাল কানেকটিভিটি সবচেয়ে গুরত্বপূর্ণ। এজন্য ডিজিটাল প্রযুক্তিকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat