×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১৮
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতা বিরোধীদের প্রকাশিত তালিকা স্থগিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধীদের প্রকাশিত তালিকা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ তালিকা ভুল ত্রুটি সংশোধন করে প্রকাশের প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতের কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে রাজাকার, আল-বদর,আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর বিভিন্ন মহল হতে অভিনন্দিন জানানোর পাশাপাশি তালিকায় কিছু ভুল-ত্রুটির জন্য তীব্র সমালোচনাও হয়েছে।স্বাধীনতার স্বপক্ষের শক্তির মধ্যে যাতে কোন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধীদের প্রকাশিত তালিকা স্থগিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায় সে ব্যাপারে বিভিন্ন মহলের সাথে আলোচনা প্রয়োজন’।মন্ত্রী বলেন, আমরা আরো যাচাই-বাচাই করে একটি শুদ্ধ তালিকা প্রণয়ণ করে তা প্রকাশ করার জন্য সকল মুক্তিযোদ্ধাসহ দেশবাসীর সহযোগিতা কামনা করছি। তালিকা প্রকাশের ভুল ত্রুটির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat