×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৩
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাকসুর ভিপি নূরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, “ভিন্ন মত প্রকাশের অধিকার সবার রয়েছে, ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। এখানে অন্যান্য যে বহিরাগতরা আসে এসব কথা অনেকে বলে, যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, আমি এটার নিন্দা করি।“
এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা জানিয়ে তিনি বলেন, “নেত্রী সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউও হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে।”আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম রোববার প্রধানমন্ত্রীর নির্দেশেই নূরদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “যারা এই অপকর্ম করে থাকুক, এভাবে প্রকাশ্য এ ধরনের হামলা, এর বিচার হওয়া উচিত। আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”হামলায় ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগের একজনের কথা শুনেছি, ছাত্রলীগ তাকে আগেই বহিষ্কার করেছে অপকর্মের জন্য, বিতর্কিত বলে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।”মুক্তিযুদ্ধ মঞ্চের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, “যেই হোক, অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, কোনো প্রকার ছাড় দেয়ার প্রশ্ন ওঠে না।”রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা- এ প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা।”নূরের ওপর হামলার ঘটনায় সরকার বিব্রত কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই এ ধরনের ঘটনায় সরকারে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কীভাবে দেখছে এটাও দেখার বিষয়। কোনো ঘটনায় সরকার নিবৃত থাকেনি, ব্যবস্থা নিয়েছে।তিনি বলেন, ক্ষমতাসীন দল একটি বিশাল পার্টি। এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে অবাঞ্ছিত ঘটনা ঘটায়। বিষয়গুলো খুব সিরিয়াসভাবে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat