×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনে টাইফুনে ১৬ ব্যক্তির প্রাণহানী

ফিলিপাইনের মধ্যাঞ্চলে প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় বড়দিনে টাইফুনের আঘাতে কমপক্ষে ১৬ ব্যক্তির প্রাণহানী ঘটেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপির।
ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুন ফানফোন ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলেছে। ফলে সেখানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকায় এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
তবে দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ভিসায়াসের শহর ও গ্রামসমূহে ১৬ জনের প্রাণহানির কথা নিশ্চিত জানা গেছে। বোরাকায়, কোরন এবং অন্যান্য অবকাশ কেন্দ্রসমূহে এই টাইফুন আঘাত হানে।
কালিবো বিমান বন্দরে আটকে পড়া কোরিয়ার এক পর্যটক সেখানে থেকে এএফপিকে ছবি পাঠিয়েছে। তিনি জানান, কালিবো বিমান বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।জুং বাইয়ুং ইনস্টাগ্রাম মেসেঞ্জারে জানান, সেখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার কিছু প্রচেষ্টা নেয়া হয়েছে। বিমান বন্দরের ১০০ মিটার এলাকায় ভগ্নদশা দেখা গেছে। ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়ে।তিনি বলেন, ‘এখনো ট্যাক্সি চলছে তবে বৃষ্টি ও বাতাস থাকায় কেউ বিমানবন্দর ত্যাগ করতে চাইছিলাম না।’টাইফুন ফানফোন একই অঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হায়ানের চেয়ে অনেকটাই দুর্বল প্রকৃতির। ওই দুর্যোগে ৭,৩০০ লোকের প্রাণহানি ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat