×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের বিমান বিধ্বস্ত, ১৭৬ আরোহীর সকলে নিহত

ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির ১৭৬ আরোহীর সকলে নিহত হয়েছে। বুধবার তেহরান থেকে উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পরিচালিত এ বিমানে ১৬৭ জন যাত্রী ও নয়জন ক্রূ ছিল।
ইরানের রেড ক্রিসেন্ট প্রধান আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ’কে বলেন, ‘ফ্লাইট পিএস-৭৫২’র দুর্ঘটনা এতোই ভয়াবহ যে এর কোন আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।’তিনি আরো জানান, বিমানটিতে ১৭০ যাত্রী ও ক্রূ ছিল।বার্তা সংস্থা জানায়, বোয়িং ৭৩৭ কিয়েভের উদ্দেশে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।তারা আরো জানায়, দুর্ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat