×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতাদের বিভাগীয় দায়িত্ব বণ্টন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বন্টন করা হয়েছে।এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা নব-নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।এতে যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, ডা. দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়াও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, এডভোকেট আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে ও সাখাওয়াত হোসেন শফিককে সিলেটের বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat