×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেরা অর্থমন্ত্রীর স্বীকৃতি পুরো জাতির অর্জন : অর্থমন্ত্রী

যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রীর স্বীকৃতি প্রদানকে পুরো জাতির অর্জন বলে তিনি মন্তব্য করেছেন।তিনি বলেন,‘কয়েক দিন আগে আমি পুরস্কৃত হয়েছি। আসলে আমিতো পুরস্কৃত হয়নি, পুরস্কৃত হয়েছে পুরো জাতি, প্রধানমন্ত্রীসহ দেশের সকল মানুষ,এটা সবার পুরস্কার। বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়ন হয়েছে সেসব বিবেচনায় এ পুরস্কার।’ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ২ জানুয়ারি বাংলাদেশের অর্থমন্ত্রীকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করে যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পত্রিকা ‘দ্য ব্যাংকার’। সারা বিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ বিবেচনা করে এ পুরস্কারে ভূষিত করা হয়। মুস্তফা কামাল বলেন,‘পত্রিকাটি আমাদের সক্ষমতার জায়গাগুলো উল্লেখ করেছে। পাশাপাশি আমরা যেসব চ্যালেঞ্চ মোকাবেলা করছি বা আগামীতে যেসব চ্যালেঞ্চ আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করব,সে বিষয়ে তারা আমার মতামত জানতে চেয়েছে।’ তিনি বলেন,বিশ্বের বিভিন্ন সুনামখ্যাত প্রতিষ্ঠান বলছে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে আমরা সিঙ্গাপুর,মলয়েশিয়াকে অতিক্রম করে এগিয়ে যাবো। এই যে আমাদের সক্ষমতার জায়গাগুলোর কথা বলা হচ্ছে এর কারন হচ্ছে আমরা নীতি ও পরিকল্পনায় দৃঢ়ভাবে এগুচ্ছি। একটি শক্ত জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।তিনি বলেন,‘সারাবিশ্বে গত এক বছর কোন দেশের আমদানি-রফতানি কোনোটাই বাড়েনি। গত ছয় মাসে আমাদের ৫ শতাংশের মত রফতানি প্রবৃদ্ধি কম। তবে সরাবিশ্বে যেভাবে কমেছে সেটার সঙ্গে তুলনা করলে আমাদের রফতানি হ্রাসের পরিমাণটা খুবই কম।’ অর্থমন্ত্রীর মতে যেসব সম্পদ এখনো ব্যবহার করতে পারিনি সেগুলো ব্যবহার করতে পারলে আমাদের প্রবৃদ্ধি আরো ভালো ও সবার জন্য আকর্ষণীয় হবে। যেটাকে আমরা বলি অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি। তিনি বলেন,প্রবৃদ্ধিকে আরো অন্তর্ভূক্তিমূলক করার জন্য আগামী ৫ বছর প্রান্তিক পরিবারগুলোকে অর্থনৈতিক কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে। এর ফলে দেশ বৈষম্যহীন একটি সুসম পরিবেশের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat