×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে সাত হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না। তাই কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর সরকার অধিক গুরুত্বারোপ করছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী এদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে এবং ইনস্টিটিউটসমূহের শিক্ষক সংকট দূরীকরণে শীঘ্রই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।মন্ত্রী আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি একে এম এ হামিদ।মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat