×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-১০
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতা সীমিত রাখার ব্যাপারে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। প্রতিনিধি পরিষদের এমন পদক্ষেপ ট্রাম্পের জন্য একটি বড় তিরস্কার। হোয়াইট হাউস থেকে কংগ্রেস সম্পর্কিত যুদ্ধ ক্ষমতা কেড়ে নেয়ার ব্যাপারে আইনপ্রণেতাদের আগ্রহের প্রেক্ষাপটে এ ভোটাভুটি অনুষ্ঠিত হলো। খবর এএফপি’র।
ট্রাম্পের নির্দেশে ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়াকে কেন্দ্র করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় চির শত্রু এ দুই দেশের মধ্যে নাটকীয়ভাবে উত্তেজনা বেড়ে যায় এবং তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ডেমোক্রেটরা বাধ্যবাধকতা নেই এমন প্রস্তাব উত্থাপন করে।প্রতিনিধি পরিষদের এ ভোটে প্রস্তাবের পক্ষে ২২৪, বিপক্ষে ১৯৪ ভোট পড়ে। এতে প্রায় সকলেই দলের পক্ষে ভোট দেন। তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির তিন সদস্য এ প্রস্তাব অনুমোদনে ডেমোক্রেটদের পক্ষে ভোট দেন। প্রতিনিধি পরিষদে উত্থাপিত এ প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্টকে নিযুক্ত না রাখার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat