×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-১২
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর

গত কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কিছু অংশ। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও পাশের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় বিমানবন্দরের এমন পরিস্থিতির কথা উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর রয়টার্স’রশনিবার টুইট বার্তায় বলা হয়, সারাদিনে বিমানের বিভিন্ন ফ্লাইট বিলম্ব হতে পারে। কিছু ফ্লাইট বাতিল এবং কিছু ফ্লাইট আল মাকতুম বিমান বন্দরে ঘুরিয়ে দেওয়া হতে পারে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়েছে। ‘ফ্লাইদুবাই’ তাদের ফ্লাইট বিলম্বের খবর নিশ্চিত করে বলেছে, তাদের কয়েকটি ফ্লাইট পাশের বিমানবন্দর ‘আল মাকতুম’ এ ল্যান্ড করেছে।বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে । তবে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সেখানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat