×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সরকারী কর্মকর্তাদের আইনানুগভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরা যত বড় আমলা বা রাজনীতিক হননা কেন, কেউ ছাড় পাবে না।তিনি বলেন, নদী, খাল, সরকারি জমি দখলকারি ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, “সব ধরনের কোচিং ও নোট বই বন্ধ করতে হবে। এজন্য তিনি জেলা প্রশাসককে কঠোর হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, ‘কেবল ঘুষ গ্রহণ করাই দুর্নীতি নয়। সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন না করাও বড় ধরণের দুর্নীতি। আমাদের দায়িত্ব পালনে নিবেদিতপ্রাণ হতে হবে। শুধু দুর্নীতি দমন কমিশনের পক্ষে এটি দমন করা সম্ভব না ।”কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘নিজ দপ্তরের প্রধান অত্যন্ত দায়িত্ববোধ স¤পন্ন হলে সেই দপ্তরে দুর্নীতি করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat