×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৫
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধার ৬ ধরনের তথ্য ইউএনও অফিসে জমা দেয়ার অনুরোধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

 বীর মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেয়ার লক্ষ্যে ৬ ধরনের তথ্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
এই ছয় ধরনের তথ্যগুলি হচ্ছে- মুক্তিযোদ্ধার নাম (বাংলা ও ইংরেজিতে), মুক্তিযোদ্ধার মাতা ও পিতার নাম (বাংলা ও ইংরেজিতে), পাসপোর্ট সাইজের ১ কপি ছবি , জন্ম তারিখ, মুক্তিযোদ্ধা জীবিত না মৃত এবং জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)।
আজ মৌলভীবাজার জেলা স্কুল মিলনায়তনে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই ৪ টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।
মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য ১০ থেকে ২০ মিনিট রেকর্ড করা হবে। মহান মুক্তিযুদ্ধের সময় ৯ মাস কিভাবে একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে তার বর্ণনা থাকবে রেকর্ডে। এছাড়া মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হচ্ছে, যাতে শত শত বছর পরেও পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।’
মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat