×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৬
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বহুল জনসংখ্যা অধ্যুষিত এ দেশে সীমিত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
রোববার ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ভূমিকম্প প্রস্তুতি ও নগর সহনশীলতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।নাগরিক সুরক্ষা এবং মানবিক স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা সচেতন নগর গঠনের উদ্দেশ্যে দুটি প্রল্পের উদ্বোধন উপলক্ষে প্রকল্প দুটির আন্তর্জাতিক ও জাতীয় কনসেটিয়াম পার্টনাররা এ কর্মশালার আয়োজন করে।মন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষ শহর ও নগরমুখী হচ্ছে। ফলে নগরায়ন হচ্ছে।তিনি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে উঁচু ভবন বা হাইরাইজ বিল্ডিং সমূহ নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণের পাশাপাশি উন্নত স্থাপত্য কৌশল ও নির্মাণ সামগ্রীর সমন্বয় ঘটানো এবং স্কুল ও কলেজ সমূহে উন্মুক্ত জায়গা রাখার ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় জানানো হয়, ‘স্ট্রেংদেনিং আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (সার্প-২)’ এবং ‘ঢাকা আর্থকুয়েক অ্যান্ড ইমার্জেন্সী প্রিপিয়ার্ডনেস- এনহ্যান্সিং রেজিলিয়েন্স (ডিপার)’ শীর্ষক প্রকল্প দুইটি ঢাকার ১৮টি ওয়ার্ডে ভূমিকম্প এবং অন্যান্য জরুরী দুর্যোগ পরিস্থিতিতে সঠিক সাড়াদান ও প্রস্তুতি জোরদারকরণের মাধ্যমে সহনশীলতা বৃদ্ধির লক্ষে কাজ করবে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স এবং জার্মান রেড ক্রসের হেড অব অফিস গৌরব রায় এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat