×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফলাফল স্থগিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন রোববার এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি জারি করে ফল স্থগিতের ঘোষণা দেন।
গণ-বিজ্ঞপ্তি বলা হয়, “স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।”এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে ফলাফল ঘোষণায় জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়।শনিবার ঢাকার দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat