×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরীক্ষার সময় কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন দীপু মনি

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার সময় কোনও রাজনৈতিক কর্মসূচি না দিতে রাজনৈতিক দল গুলোর প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর আগে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষা চলাকালে কোনও রাজনৈতিক দল যেন এমন কর্মসূচি না দেয়, যাতে শিক্ষার্থীরা সংকটে পড়ে। পরীক্ষার্থীদের জিম্মি করে কেউ কোনও প্রতিষ্ঠান চালাতে পারবে না। যেসব প্রতিষ্ঠান প্রবেশপত্র নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বলেন, প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার পরিবেশ ব্যাহত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে এক লাখ ২০ হাজার শিক্ষক দায়িত্বে নিয়োজিত আছেন। পাশাপাশি সার্বিক পরিবেশ মোকাবিলায় দায়িত্বে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat