×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৫

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে হুবেই প্রদেশের কর্তৃপক্ষ আরো ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র।হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই তাদের তথ্য হালনাগাদ করছে। এতে দেখা গেছে নতুন করে এ রোগে আরো ২,৩৪৫ জন আক্রান্ত হয়েছে।
এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯, ৫৫০ জনে দাঁড়িয়েছে।ভয়াবহ এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের এক বাজার থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
এখন এই ভাইরাস ২০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনে এক জনের মৃত্যুর কথা জানা গেছে।চীন সরকার সংক্রমণ রোধে জরুরী ভিত্তিতে সার্জিক্যাল মাস্ক, প্রতিরোধমূলক স্যুট ও গোগোল্স এর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat