×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের ভাষণে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা গুয়াইদো আমন্ত্রিত

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন স্পীচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
সিএনএন ও এনবিসি’র খবরে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটাতে তার প্রচেষ্টার প্রতি সরাসরি সমর্থন প্রদর্শনে ওয়াশিংটনে জাতীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে ট্রাম্প গুয়াইদোকে আমন্ত্রণ জানান।
গুয়াইদো ভেনিজুয়েলা ত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাখান করে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে তিনি মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে তার বছরব্যাপী জোরালো প্রচারণা বজায় রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
২০১৯ সালের জানুয়ারি মাসে ভেনিজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার পর দেশটির বৈধ নেতা হিসেবে যুক্তরাষ্ট্র দ্রুত গুয়াইদোকে স্বীকৃতি দেয়। এরপর বিশ্বের অর্ধ শতাধিক দেশ গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।২০১৮ সালে নতুন মেয়াদে নির্বাচনে মাদুরো ভোট জালিয়াতি করে জয়লাভ করায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়।কংগ্রেসে ট্রাম্পের বার্ষিক ভাষণে উপস্থিত থাকার জন্য অত্যন্ত সুচিন্তিতভাবে অতিথি বাছাই করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat