×
ব্রেকিং নিউজ :
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একশ’র বেশি মার্কিন সৈন্য আহত

ইরাকের মার্কিন ঘাঁটিতে গতমাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক’শর বেশি আমেরিকান সৈন্য আহত হয়েছে। এর আগে আহতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল এটি তা থেকে অনেক বেশি।
পেন্টাগণের এক বিবৃতিতে সোমবার এ কথা জানিয়ে বলা হয়, এ পর্যন্ত এক’শ নয় জন সৈন্যের মস্তিস্কে আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা পূর্বে ৪৫ ছিল।
এদের মধ্যে ৭৬ জন তাদের কাজে ফিরে গেছে। বাকিদের চিকিৎসা চলছে।
গত ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোন মার্কিন সৈন্যই এ হামলায় আহত হয়নি। যদিও কর্তৃপক্ষ পরে ১১ সৈন্যের আহত হওয়ার খবর জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র গত ৩ জানুয়ারি ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর প্রতিশোধ নিতে ইরান এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat