×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আজ এক জনাকীর্ণ আদালতে দু’আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
রায়ে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেকের আরও ১বছর সাজার আদেশ দেয়া হয়।যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মো: রবিউল ইসলাম (পলাতক), একই গ্রামের গোলাম সরোয়ার ওরফে সরু (৪৫) এবং কোটচাঁদপুরের ব্রীজঘাট বাদাম বাজার এলাকার আনিসুজ্জামান ওরফে আনিছ (৫৭)।কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলি (পিপি) এড, অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকালে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) হতে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গলায় তার পেঁচিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।এ ঘটনায় ইবি থানার এস আই নজরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।আসামি আনিসুজ্জামান আনিছ, রবিউল ইসলাম ও গোলাম সরোয়ার সরু জামালপুর জেলার বাসিন্দা বাদাম ব্যবসায়ী হবিল ব্যাপারীর ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বাদাম আত্মসাতের লক্ষ্যে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat