×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে মাদকের অপব্যবহার রোধে প্রায় ১ লাখ লোক কাজ করবে

রাজশাহী ও নাটোর জেলায় তরুণ প্রজন্মকে মাদকাসক্তের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রায় এক লাখ নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করতে এগিয়ে আসবে।সেই লক্ষ্যে আগামী দুই বছর ব্যাপী মাদকাসক্ত সম্পর্কে উপলব্ধি ও প্রতিরোধমূলক একটি প্রকল্প ‘ডিএআরএইউ’র মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রেরণা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
লাইট হাউজ, ঢাকা আহসানিয়া মিশন (ডিএএম), আসক্ত পুনর্বাসন সংস্থা (এপিওএসএইচ) ও নারী ও শিশু কল্যাণ সোসাইটি এই চারটি সংস্থা মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ডসহ রাজশাহীর নয় উপজেলা ও নাটোর জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে ইউএসএআইডি ও ইউকেএআইডি’র আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল তাদের কারিগরি সহায়তা বাড়াবে।এ উপলক্ষে রাজশাহীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পারভেজ রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ড. এনামুল হক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল ও উপ-পরিচালক লুৎফর রহমান এবং জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat