×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজির আহম্মেদ মাদক ও সন্ত্রাস নির্মূল করতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি মঙ্গলবার বগুড়া সরকারী আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত মাদক বিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
র‌্যাব ডিজি বলেন, মাদক ব্যবসায়ি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবেই। মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে। এসব অপরাধীদের যেখানে পাওয়া যাবে সেখানেই নিশ্চিহ্ন করা হবে। তাদের স্থান এদেশে হবে না।
তিনি বলেন, ‘মাদকের সাথে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আপনার, সকলের। মাদক নির্মূল যুদ্ধে আমরা বিজয়ী হবো।’তিনি বলেন, এদেশ এক সময় পিছিয়ে থাকলেও বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিশে^ আমরা এখন উন্নয়নের রোল মডেল। আগামীতে উন্নত দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে।
র‌্যাব -১২ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া ও সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী।মাদক বিরোধী সাইকেল র‌্যালিটি শহরের ফুলবাড়ীস্থ আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সূত্রাপুরস্থ সেন্ট্রাল হাই স্কুল ক্যাম্পাসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।এদিকে একই দিন বিকালে র‌্যাব ডিজি বগুড়া পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।প্রধান অতিথির বক্তৃতায় র‌্যাব ডিজি জঙ্গি তৎপরতা বন্ধে আলেমদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে। সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের বড় বাধা হলো মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস। যুব সমাজ মাদকাসক্ত হলে দেশ ধংস হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat