×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডেটি।
প্রথম ওয়ানডের একাদশ থেকে দু’টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার মুস্তাফিজুর রহমানকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ের একাদশেও দু’টি পরিবর্তন এসেছে। ভারপ্রাপ্ত অধিনায়ক চামু চিবাবা ইনজুরির কারণে খেলছেন না। তার পরিবর্তে একাদশে এসেছেন নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামসন। আর ক্রিস্টোফার এমপফুর পরিবর্তে একাদশে চার্লটন টিসুমা।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ : সিন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস্টোফার এমপফু ও চার্ল মুম্বা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat