×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-১২
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতের পর্যটক ভিসা স্থগিত

ভারত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল পর্যটক ভিসা বুধবার স্থগিত করে বলেছে, তারা নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত সাতটি দেশ থেকে আসা ভ্রমণকারীদের আলাদা করে রাখবে। এক বিবৃতিতে সরকার একথা জানায়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ১৩ মার্চ গ্রিনিচি সময় ১২০০টায় ভিসা স্থগিত কার্যকর করা হয়। কূটনীতিক ভিসা, আন্তর্জাতিক সংগঠন, কর্ম ও প্রকল্পের কর্মকর্তাদের ভিসা এই স্থগিতাদেশের আওতা মুক্ত।সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওই বিবৃতিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারির পর চীন, ইতালি, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে আসা বা এসব দেশ সফর করা সকল ভ্রমণকারীকে ১৪ দিন আলাদা করে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat