×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সদরদপ্তরে ফিলিপাইনের কূটনীতিক করোনায় আক্রান্ত

নিউইয়র্কে ফিলিপাইনের এক কূটনৈতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নগরীর জাতিসংঘ সদরদপ্তরে দায়িত্ব পালন করা এই প্রথম কোন কূটনীতিক এ মহামারি ভাইরাসে আক্রান্ত হলো। বৃহস্পতিবার কূটনীতিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
গত সোমবার এ কূটনীতিক সর্বশেষ জাতিসংঘ সদরদপ্তরে যান। এর পরের দিনই তার জ্বর হয় এবং তিনি ডাক্তার দেখান। জ্বর হচ্ছে করোনাভাইরাসের একটি উপসর্গ।
ফিলিপাইন মিশনের এক চিঠিতে বলা হয়, ‘আজ তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’
এএফপি’র হাতে আসা মিশনের চিঠিতে বলা হয়, ‘ওই দিনই ফিলিপাইন মিশন বন্ধ করে দেয়া হয় এবং এর সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বউদ্যোগে কোরান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’
এ কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে কাজ করেন। এ কমিটি আইনগত বিভিন্ন বিষয় দেখভাল করে।
এ পর্যন্ত ফিলিপাইনে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬শ’ জনের বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat