×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্ট বার নির্বাচন : সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক কাজল

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন। আর এবার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
২০২০- ২০২১ সেশনের এই নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেল। আর সাদা প্যানেলের আইনজীবীরা নির্বাচিত হয়েছেন ৬টি পদে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে নির্বাচিতরা হলেন: মো. আব্দুল জব্বার ভূঁইয়া (সহ-সভাপতি), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (সম্পাদক), ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (কোষাধ্যক্ষ), মার-ই-আম খন্দকার (সদস্য), আমিরুল ইসলাম খোকন (সদস্য), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল (সদস্য), মোহাম্মদ মহসিন কবির (সদস্য), মোহাম্মদ শরিফ উদ্দিন রতন (সদস্য)।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল (সাদা প্যানেল) থেকে নির্বাচিতরা হলেন: এ এম আমিন উদ্দিন (সভাপতি), মো. মনিরুজ্জামান (সহ সভাপতি), মোহাম্মদ ইমতিয়াজ ফারুক (সহ-সম্পাদক), মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (সহ-সম্পাদক), মো. হুমায়ুন কবির (সদস্য), মোহাম্মদ মশিউর রহমান (সদস্য)।
গত বুধবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ চলে। এরপর বৃহস্পতিবার রাতে ভোট গণনার পর আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৭ শত ৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯ শত ৪০ জন আইনজীবী। মোট ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছিল ৩১ জন।
দুই প্যানেলের বাইরে এবার সভাপতি পদে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই নির্বাচন পরিচালনায় সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য ছিলেন: মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat