×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৩-১৬
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সন্ধ্যায় জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
পূর্বে ধারণকৃত ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রেক্ষিতে, কোনরকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।এ উপলক্ষে, রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান। এ ছাড়া, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat