×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৩-২০
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে দেশে নতুন আক্রান্ত ৩ জন

করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়াল।
আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে ইতোপূর্বে হাসপাতাল ছেড়েছেন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ জন।
স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করেছি। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী এবং আক্রান্তরা সবাই আলাদা পরিবারের সদস্য। আক্রান্ত নারী ও ১ জন পুরুষের বয়স ৩০ বছরের মধ্যে এবং অপর একজন পুরুষের বয়স ৭০ বছর। তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন।’
ডা. নাসিমা সুলতান বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১ জন ইতালি ফেরত ও ২ জন বিদেশ ফেরতদের সংস্পর্শে আক্রান্ত।’
তিনি জানান, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন এবং আইসোলেশনে রয়েছেন ৩০ জন।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, “আমরা এ পর্যন্ত স্ক্রিনিং করেছি ৬ লাখ ৩৮ হাজার ৭৭৪ জন ব্যক্তিকে এবং গত ২৪ ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে ৭ হাজার ২৩৬ জনকে। এ পর্যন্ত ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আগত স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ৩ হাজার ১৬৯। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ২২১। ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে ৭ হাজার ২৯ জনকে। স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা হয়েছে ৩ হাজার ৮৫৬ জনকে।”
তিনি জানান, “গত ২৪ ঘন্টায় আইইডিসিআর এ কল রিসিভ করা হয়েছে ২ হাজার ৪১৭টি, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন হটলাইনে ১৬২৬৩-তে কল রিসিভ হয়েছে ২৯ হাজার ৯৬২টি এবং ৩৩৩ নম্বরে কল রিসিভ হয়েছে ১ হাজার ৩২০টি। আইডিসিআর এ করোনা সংক্রান্ত কল ২ হাজার ২৬৯টি, সেবা গ্রহিতা ৫০ জন।”
চিকিৎসক ও নার্সদের সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত মহাপরিচালক বলেন, চিকিৎসক-নার্সদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের জন্য নিরাপত্তা পোশাক হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat