×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ১৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

রাজধানী ঢাকার স্যানিটেশন ব্যাবস্থার আরো উন্নয়নে বিশ্ব ব্যাংক ১৭ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে।এতে নগরীর ১৫ লাখ লোক উপকৃত হবেন।
স্যানিটেশন সুবিধাসহ নগরীতে বসবাসের মানোন্নয়নে বিশেষ করে নগরীর দক্ষিণ অংশের উন্নয়নে বিশ্বব্যাংক এই অর্থায়ন করবে।
আজ এখানে ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।
এই প্রকল্প স্যুয়ায়েজ ব্যবস্থার উন্নয়ন করবে,এতে জলাবদ্ধতা পানি দূষণ হ্রাস পাবে।
এই কার্যক্রমের আওতায় বস্তিবাসী ও নিন্মআয়ের লোকদের জীবনমানের উন্নয়নে ৫০ হাজার নতুন পরিবারে স্যুয়ারেজ সংযোগ প্রদান করা হবে। টয়লেটের উন্নয়ন এবং সেপটিক ট্যাঙ্ক স্থাপন করবে।
বাংলাদেশ ও ভূটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি টেমবন বলেন,‘ঢাকার নিন্ম আয়ের প্রায় ৩৫ লাখ লোক বিশেষ করে নারীরা নিন্মমানের স্যানিটেশন ও দূষণের ভোগান্তিতে রয়েছে।’
তিনি বলেন,এই প্রকল্প নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করবে যা চরম দারিদ্র্যের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমানোর জন্য জরুরি।
প্রকল্পের আওতায় পাগলা এলাকায় নতুন স্যুয়ায়েজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হবে। এখানে দৈনিক প্রায় ১৫কোটি লিটার পানি পরিশোধন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat