×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২২
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় আরও ৩ রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ২৭

বাংলাদেশে করোনায় আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।আজ রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, এই ২৭ জনের মধ্যে দুই জন মারা গেছেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় করোনভাইরাসে নতুন করে কেউ মারা যাননি।

প্রসঙ্গত, চীনের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের ১৬২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ১৩ হাজার ৪৮ জন। প্রতিক্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat