×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে স্থানীয়ভাবে আর কেউ করোনায় আক্রান্ত না হলেও বিদেশ থেকে আসা আরো ৩৯ জন আক্রান্ত

চীনে সোমবার স্থানীয়ভাবে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিদেশ থেকে আসা আরো ৩৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর এএফপি’র।
এদিকে জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে করোনাভাইরাসে আরো নয়জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই উহান নগরীর বাসিন্দা। গত বছরের শেষের দিকে এখানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।উহান ও হুবেই প্রদেশের ৫ কোটি ৬০ মানুষকে অবরুদ্ধ করে রাখতে চীন জোরালো পদক্ষেপ নেয়ার দু’মাস পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং পরপর পাঁচদিনের মতো এ প্রদেশে নতুন করে আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি।
প্রদেশটিতে চলাচল ও কর্ম নিষেধাজ্ঞা ক্রমেই শিথিল করা হয় এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ মাসের গোড়ার দিকে উহান সফর করেন। নগরীটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর সেখানে এটি ছিল তার প্রথম সফর।চীনে করোনাভাইরাসে আক্রান্তের হার কমে আসায় বিশ্বের অন্যান্য দেশ এ বৈশ্বিক মহামারি মোকাবেলার প্রচেষ্টায় পদক্ষেপ জোরদার করেছে।তবে বিদেশ থেকে আসা মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণের প্রবাহের ব্যাপারে উদ্বিগ্ন চীন। বিদেশ থেকে আসা লোকের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে বর্তমানে সাড়ে ৩শ’ ছাড়িয়ে গেছে।বিদেশ থেকে আসা আরো ৩৯ জন সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে।এ পর্যন্ত চীনে ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং তিন হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে।উল্লেখ্য, সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪শ’ ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat