×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ১১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় মুত্যু : দাফনে স্বাস্থ্য অধিদপ্তর এবং হু’র গাইড-লাইন অনুযায়ি ইফার নির্দেশনা তৈরি

করোনাভাইরাসে মৃত ব্যক্তির জানাজা ও দাফনের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড-লাইন অনুযায়ি একটি নির্দেশনা তৈরী করা হয়েছে।
বাংলাদেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করে এ নির্দেশনায় শরীয়তের বিধানও অনুসরণ করা হয়েছে।
আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি ২৭ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন/জানাজার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইন মোতাবেক একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করে উক্ত নির্দেশনার বিষয়ে শরীয়তের বিধানও অনুসরণ করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তির দাফন ও জানাজার বিষয়ে উল্লিখিত ‘করোনা (কভিড-১৯) রোগে মৃত ব্যক্তির মৃতদেহ নিরাপদভাবে দাফন/সৎকার/ব্যবস্থাপনার নির্দেশনা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)’ অনুসরণ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জনমনে কোন বিভ্রান্তি, গুজব বা শঙ্কা যাতে না ছড়াতে পারে, সেজন্য সঠিকভাবে সকলের সচেতনতা সৃষ্টিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের কর্মীবৃন্দ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দসহ সকল মসজিদের ইমাম/খতিব/মুয়াজ্জিনকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat