×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনে এই প্রথম ২৪ ঘন্টায় কোভিড-১৯ ভাইরাসে শতাধিক লোকের মৃত্যু

ব্রিটেনে এই প্রথম বৃহস্পতিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১১৫ জনের মৃত্যু হয়েছে।
সরকারি ওয়েব সাইটে বলা হয়, এ নিয়ে যুক্তরাজ্যে ২০২০ সালের ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৮ জনে দাঁড়ায়। বুধবার এ সংখ্যা ছিল ৪৬৩।
ব্রিটেনে এ পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনেই ২ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ভাইরাসটি লন্ডনে ব্যপকভাবে ছড়িয়ে পড়ায় রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীতে ভরে গেছে।
এনএইচএস’র প্রধান নির্বাহী ক্রিস হফসন বিবিসি রেডিওকে বলেন, রাজধানীর হাসপাতালগুলো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া রোগীতে ভরে গেছে। এক্ষেত্রে হাসপাতালগুলোতে যেভাবে ¯্রােতের মতো রোগীরা আসছে সে তুলনায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা এরকবারেই কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat